নিরাপত্তা সদস্য ও সরকারপন্থী ধর্মগুরুকে হত্যার দায়ে ইরানে ৭ জনের মৃত্যুদণ্ড

নিরাপত্তা সদস্য ও সরকারপন্থী ধর্মগুরুকে হত্যার দায়ে ইরানে ৭ জনের মৃত্যুদণ্ড

ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান জানিয়েছে, দেশটি আজ শনিবার সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে। সাত জনের মধ্যে ছয়জন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের খোররামশাহরে সশস্ত্র হামলা ও বোমা হামলা চালানোর অভিযোগে অভিযুক্ত। তারা ছিলেন জাতিগত আরব বিচ্ছিন্নতাবাদী। ওই হামলায় চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন।


 
সপ্তমজন সামান মোহাম্মদী খিয়ারেহ। তিনি একজন কুর্দি। ২০০৯ সালে কুর্দিশ শহর সানন্দজে সরকারপন্থী সুন্নি ধর্মযাজক মামুস্তা শেখ আল-ইসলামকে হত্যার অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়ে ছিলেন। তবে বোমা হামলার ঘটনাটি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।


ধর্মীয় নেতাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুর্দিকে ইরানি গণমাধ্যম ‘সন্ত্রাসী’ আখ্যা দিলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। মিজানের প্রতিবেদনে বলা বলেছেন, এই ব্যক্তিদের ইসরায়েলের সঙ্গে যোগসূত্রও ছিল।

অধিকার কর্মীরা মোহাম্মাদি খিয়ারেহের মামলাটিকেও প্রশ্নের মুখে এনেছেন। তারা বলছেন, হত্যাকাণ্ডের সময় তিনি মাত্র ১৫ বা ১৬ বছর বয়সী ছিলেন।


১৯ বছর বয়সে গ্রেপ্তার হন এবং বারো বছরেরও বেশি সময় জেল খাটার পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের দাবি, মূলত নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল তার কাছ থেকে। 
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ইরানি কর্তৃপক্ষ ২০২৫ সালে এ পর্যন্ত এক হাজারের বেশি লোককে মৃত্যুদণ্ড দিয়েছে। যা ১৫ বছরের মধ্যে এই গোষ্ঠীর রেকর্ডকৃত সর্বোচ্চ বার্ষিক সংখ্যা।

একটি ছাড়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক, গ্রেফতার ৩১৭ স্বেচ্ছাসেবী পরবর্তী

একটি ছাড়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক, গ্রেফতার ৩১৭ স্বেচ্ছাসেবী

কমেন্ট