শক্তিশালী হারিকেন মেলিসা জ্যামাইকাকে লন্ডভন্ড করে এখন কিউবার দিকে এগোচ্ছে

শক্তিশালী হারিকেন মেলিসা জ্যামাইকাকে লন্ডভন্ড করে এখন কিউবার দিকে এগোচ্ছে

জ্যামাইকায় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী হারিকেনের আঘাতে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্বীপ দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডু হোলনেস পরিস্থিতিকে দুর্যোগপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার উপকূলে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটার।

একই সঙ্গে প্রবল বাতাস ও বৃষ্টিপাতের কারণে দ্বীপ দেশটিতে লন্ডভন্ড হয়েছে বসতবাড়ি ও স্থাপনা। দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। তাৎক্ষণিক হতাহতের সংখ্যা জানা যায়নি। জ্যামাইকায় আঘাত হানার পর ঝড়টি কিউবার দিকে অগ্রসর হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

জ্যামাইকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে কয়েকদিন সময় লাগতে পারে। দ্বীপটির বহু এলাকা এখনো বিদ্যুৎবিহীন ও যোগাযোগের নেটওয়ার্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্যারিবিয়ান দ্বীপ দেশটির স্থানীয় সরকার মন্ত্রী ডেসমন্ড ম্যাকেঞ্জি জানিয়েছেন, বেশ কয়েকটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সেন্ট এলিজাবেথ এলাকায়। সেন্ট এলিজাবেথের অনেকটাই পানিতে ডুবে গেছে। এলাকাটি খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত। 

২০০৫ সালের হারিকেন ক্যাটরিনার প্রভাবে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহর প্রায় বিধ্বস্ত হয়েছিল। মেলিসা সেই ঝড়ের চেয়েও শক্তিশালী। মঙ্গলবার জ্যামাইকা অতিক্রম করতে মেলিসার কয়েক ঘণ্টা সময় লাগে। পর্যায়ক্রমে এটি শক্তি হারিয়ে ক্যাটাগরি-৫ থেকে ক্যাটাগরি-৩ মাত্রার ঝড়ে পরিণত হয়। কিউবায় স্থানীয় সময় মঙ্গলবার রাতে ঝড়টি আঘাত হেনে বাহামাস দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আঙ্কারায় তিন দিন বৈঠকেও সমঝোতায় পৌঁছাতে পারেনি আফগানিস্তান-পাকিস্তান পরবর্তী

আঙ্কারায় তিন দিন বৈঠকেও সমঝোতায় পৌঁছাতে পারেনি আফগানিস্তান-পাকিস্তান

কমেন্ট