ইসরায়েলের কাছে ২ জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস

ইসরায়েলের কাছে ২ জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস

রেডক্রসের মাধ্যমে মরদেহবাহী কফিন হস্তান্তর করা হয়। মরদেহের পরিচয় নিশ্চিতে ফরেনসিক বিভাগে নেবে আইডিএফ।

ইসরায়েলের কাছে দুই জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। রেডক্রসের মাধ্যমে মরদেহবাহী কফিন হস্তান্তর করা হয়। মরদেহের পরিচয় নিশ্চিতে ফরেনসিক বিভাগে নেবে আইডিএফ। রয়টার্স জানিয়েছে এ খবর।


এর আগে কফিনগুলোতে কোনো বিস্ফোরক বা বোমা আছে কি না তা পরীক্ষা করে দেখা হয়। মরদেহ দুটি জিম্মিদেরবলে নিশ্চিত হলে হামাসের কাছে আরও ১১ জিম্মির মরদেহ থাকবে।


এদিকে,গাজায় আরও অনেক কিছু করণীয় আছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেইসাথে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করলে গত দুদিনের মতো আবারও হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন তিনি।


এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, গাজায় গণহত্যা,দুর্ভিক্ষ ও হামলাকে জার্মানি দেখেও না দেখার ভান করছে। বৃহস্পতিবার আঙ্কারায় জার্মান চ্যান্সেললের সাথে যৌথ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।  

এদিকে যুদ্ধবিরতির পর আইডিএফের হামলায় এখন পর্যন্ত ৪৬ শিশুসহ ১০৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি পরবর্তী

ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি

কমেন্ট