পাকিস্তানে এফসি সদর দপ্তরে আত্মঘাতী হামলার চেষ্টা, নিহত ৬

পাকিস্তানে এফসি সদর দপ্তরে আত্মঘাতী হামলার চেষ্টা, নিহত ৬

পাকিস্তানের পেশোয়ারে ফেডারেল কনস্টেবুলারির (এফসি) সদর দপ্তরে আত্মঘাতী হামলার চেষ্টা হলে নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমণে কমপক্ষে তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় এফসির তিন সদস্য প্রাণ হারিয়েছেন। খবর জিও নিউজের। আজ সোমবার (২৪ নভেম্বর) কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।


পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশের কর্মকর্তা ড. মিয়া সাঈদ বলেন, তিনজন আত্মঘাতী বোমা হামলাকারী কনস্টেবল সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করেছিল। একজন হামলাকারী এফসি সদর দপ্তরের প্রধান ফটকে বিস্ফোরণ ঘটায় এবং বাকি দুজন সদর দপ্তরের প্রাঙ্গণে প্রবেশ করতে সক্ষম হয়।

ড. মিয়া সাঈদ আরও বলেন, এফসির সদস্যরা তাৎক্ষণিক আত্মঘাতী হামলাকারীদের গুলি করে এবং প্রাঙ্গণে থাকা দুই সন্ত্রাসীকে হত্যা করে।

পুলিশ কর্মকর্তা ড. সাঈদ বলেন, এফসি কর্মীদের সময়োপযোগী পদক্ষেপ হামলাকারীদের একটি বড় ঘটনা ঘটানো থেকে বিরত রাখতে সাহায্য করেছে।

নিরাপত্তা বাহিনীগুলো তল্লাশি অভিযান শুরু করায় সদর দপ্তরের আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে এবং যান চলাচলের রুট পরিবর্তন করা হয়েছে।


হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় দুই এফসি সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

 

এদিকে, ফেডারেল কনস্টাবুলারির ডেপুটি কমান্ড্যান্ট জাভেদ ইকবালও তিনজন হামলাকারীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আত্মঘাতী হামলায় তিনজন এফসি সদস্য শহীদ হয়েছেন।

এফসি সদর দপ্তরের ভেতরে ব্যাপক তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান জাভেদ ইকবাল।

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতির দাবি ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের পরবর্তী

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতির দাবি ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের

কমেন্ট