৫ দশমিক ৩ মাত্রায় ভূমিকম্পে কাঁপল ইরান

৫ দশমিক ৩ মাত্রায় ভূমিকম্পে কাঁপল ইরান

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের মোহরে ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ ছিল বলে জানিয়েছে জার্মানির ভূ-বিদ্যা গবেষণা কেন্দ্র। 

স্থানীয় সময় রবিবার সকাল ৮টা ১১ মিনিটের দিকে এই ভূমিকম্পন অনুভূত হয়। মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।


প্রাথমিক তথ্যে জানা গেছে, উৎপত্তিস্থলের কাছাকাছি অনেকেই এটি অনুভব করেছেন। বলা হচ্ছে, ভূমিকম্পটি যে মাত্রার ছিল এটির প্রভাবে শেলফ থেকে জিনিসপত্র পড়ে যাওয়া, ঘরের জানালা ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে পারে। 

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, প্রাথমিকভাবে ভূমিকম্পটি ৫ দশমিক ৩ মাত্রার ছিল বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।


 

মার্কিন যুদ্ধজাহাজের কাছে নৌমহড়ার ঘোষণা ইরানের পরবর্তী

মার্কিন যুদ্ধজাহাজের কাছে নৌমহড়ার ঘোষণা ইরানের

কমেন্ট