সংসদ নির্বাচন ও গণভোটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ
ট্রাম্পকে হত্যাচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তি, হতে পারে যাবজ্জীবন
ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের গলফ কোর্সে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে তাকে হত্যাচেষ্টার ঘটনায় এক ব্যক্তি বুধবার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।
৫৯ বছর বয়সী রিয়ান রুথ গত সেপ্টেম্বরে তৎকালীন প্রেসিডেন্টপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত হন। ২০২৪ সালের নির্বাচনের আগে ট্রাম্পের প্রাণনাশের এটি ছিল দ্বিতীয় চেষ্টা, যে নির্বাচনের মাধ্যমে তিনি আবার হোয়াইট হাউসে ফিরে আসেন।
২০২৪ সালের সেপ্টেম্বরে ট্রাম্প গলফ খেলছিলেন—এমন একটি কোর্সের কাছে রুথকে অস্ত্রসহ দেখতে পেয়ে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে তাড়া করে সরিয়ে দেন।
কিছুক্ষণ পরই তাকে গ্রেপ্তার করা হয়।
বিচার শেষে রুথ একটি কলম দিয়ে নিজেকে আঘাতের চেষ্টা করেন, তবে প্রহরীরা হস্তক্ষেপ করে তাকে থামান।
আদালতে দাখিল করা নথিতে প্রসিকিউটররা বলেন, ‘রুথের অপরাধ নিঃসন্দেহে যাবজ্জীবন কারাদণ্ডের যোগ্য—তিনি মাসের পর মাস ধরে একজন প্রধান প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার পরিকল্পনা করেছেন, পথে যে কাউকে হত্যা করার ইচ্ছা প্রদর্শন করেছেন এবং এরপর থেকে ভুক্তভোগীদের প্রতি কোনো অনুশোচনা বা অনুতাপ প্রকাশ করেননি।’
তারা আরো বলেন, ‘রুথ যে অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন, তা সুপরিকল্পিত ষড়যন্ত্র, ব্যাপক পূর্বপরিকল্পনা এবং মানবজীবনের প্রতি কাপুরুষোচিত অবজ্ঞার প্রতিফলন।
’
বিচার চলাকালে রুথ নিজেই নিজের পক্ষে সাফাই দেন। তিনি দোষ অস্বীকার করে দাবি করেন, ট্রাম্প বা অন্য কাউকে ক্ষতি করার কোনো ইচ্ছা তার ছিল না।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ জুলাইও ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে থমাস ম্যাথিও ক্রুকস কয়েকটি গুলি ছোড়েন, যার একটি ট্রাম্পের ডান কানের পাশ ঘেঁষে যায়।
কমেন্ট