‘সন্দেহভাজন’ মাদক পাচারকারী নৌযানে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

‘সন্দেহভাজন’ মাদক পাচারকারী নৌযানে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে তিনটি ‘সন্দেহভাজন’ মাদক পাচারকারী নৌযানে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ইউএস সাউদার্ন কমান্ড।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দা তথ্য অনুযায়ী নৌযানগুলো পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং পাচার কার্যক্রমে জড়িত ছিল। 

হামলায় পূর্ব প্রশান্ত মহাসাগরের প্রথম নৌযানে চারজন, একই অঞ্চলের দ্বিতীয় নৌযানে চারজন এবং ক্যারিবীয় অঞ্চলের তৃতীয় নৌযানে তিনজন নিহত হন।


তবে অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক সদস্য আহত হয়নি বলেও জানানো হয়।
সামরিক সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৩৫ জন নিহত হয়েছেন। সর্বশেষ গত শুক্রবার ক্যারিবীয় অঞ্চলে আরেকটি সন্দেহভাজন নৌযানে হামলায় তিনজন নিহত হন।
 

 

পারমাণবিক আলোচনার মূল নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়েছে : ইরান পরবর্তী

পারমাণবিক আলোচনার মূল নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়েছে : ইরান

কমেন্ট