ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে বিপাকে ইসরাইল

ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে বিপাকে ইসরাইল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে শান্তি আলোচনার যে প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে ইসরাইলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। যেকোনও ধরনের চুক্তিতে ট্রাম্প তেল আবিবের স্বার্থকে সবসময় গুরুত্ব দেবেন বলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানলেও সম্ভাব্য চুক্তির শর্তাবলি নিয়ে তাদের নীতিনির্ধারকদের মাঝে দুশ্চিন্তা বাড়ছে।

 

ফিলিস্তিনের রামাল্লাহ থেকে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি নিদা ইব্রাহিম বলেছেন, রুদ্ধদ্বার বৈঠকে ইসরাইল মনে করেছে, ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আগ্রহী। তবে এই লক্ষ্যে পৌঁছাতে ট্রাম্প কতটা আপস করবেন, তা নিয়ে ইসরাইল চিন্তিত। 

ইসরাইল আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফার পরিকল্পনাটি একটি সম্ভাব্য সমঝোতা চুক্তির রূপরেখা হিসেবে ব্যবহার এবং তার আগে মাসব্যাপী একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।

ইসরাইলের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হলো ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৫০ কেজি ইউরেনিয়ামের ভবিষ্যৎ কী হবে, সেটি নিয়ে। এসব কি তৃতীয় কোনও দেশের হাতে তুলে দেওয়া হবে নাকি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কাছে হস্তান্তর করা হবে? আরেকটি অমীমাংসিত ইস্যু হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি।

ইরান আর কখনও নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ইসরাইলকে হুমকি দেবে না; এমনটি কি নিশ্চিত করে বলা যায়? ইরান কি আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে?

নিদা ইব্রাহিম বলেছেন, বর্তমানে এসব বিষয় খতিয়ে দেখছে ইসরাইল। তারা আশা করছে, কোনও চুক্তিতে পৌঁছানোর আগেই ইরানে আরও কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য পর্যাপ্ত সময় পাবে।

 

মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক ইরানের পরবর্তী

মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক ইরানের

কমেন্ট