শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

 শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে শান্তি আলোচনায় অংশ নিতে আজ শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরে ভ্যান্সকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, সামরিক বাহিনীর প্রধান আসিম মুনির এবং ইসলামাবাদে মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স ন্যাটালি বেকার। 

এ ছাড়া ভ্যান্সের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সদস্য হিসেবে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও ইসলামাবাদে পৌঁছেছেন। 

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স-২-তে চেপে গতকাল শুক্রবার ওয়াশিংটন থেকে রওনা হয় মার্কিন প্রতিনিধিদলটি।


 
এর আগে, ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে ইরানি কর্মকর্তারা আলোচনার জন্য শনিবার সকালে পাকিস্তানে পৌঁছেছেন। 
 

 

আলোচনা ব্যর্থ হলে ইরানে সেরা গোলাবারুদ দিয়ে হামলা হবে : ট্রাম্প পরবর্তী

আলোচনা ব্যর্থ হলে ইরানে সেরা গোলাবারুদ দিয়ে হামলা হবে : ট্রাম্প

কমেন্ট