জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী
ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করলেও শান্তিচুক্তি হবে : ট্রাম্প
ইরান যুদ্ধবিরতি ‘গুরুতরভাবে লঙ্ঘন’ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর পরেও একটি শান্তিচুক্তি সম্ভব বলে তিনি মনে করেন।
এক প্রতিবেদনে আলজাজিরা বলছে, এবিসি নিউজের সাংবাদিক জনাথন কার্ল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, মার্কিন প্রেসিডেন্ট তাকে এ কথা বলেছেন।
জনাথন কার্ল বলেন, ট্রাম্প তাকে বলেছেন, ‘এটি (শান্তি চুক্তি) হবেই।
কোনো না কোনোভাবে এটি হবে। হয় সহজভাবে, না হয় কঠিনভাবে—কিন্তু এটি ঘটবে। আপনি আমার উদ্ধৃতি দিতে পারেন।’
কমেন্ট