জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে দেশের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ
যুদ্ধের পরিণতির দায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, চলমান যুদ্ধের পরিণতির দায় ‘আগ্রাসীদের’ অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপরই বর্তায়। বৃহস্পতিবার (২৩ এপ্রল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
তেহরানে দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত চুং বিয়ুং-হার সঙ্গে বৈঠকের সময় আরাগচি এ মন্তব্য করেন। খবর আল জাজিরার।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (২১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন। যুদ্ধবিরতি শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট এ পদক্ষেপ নেন, যাতে আলোচনার জন্য আরও সময় পাওয়া যায়।
একই সময়ে যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ইসলামাবাদে এ বৈঠক আয়োজনের প্রস্তুতি চললেও শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওই বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা থাকলেও হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেন, তিনি সফরে যাচ্ছেন না। অন্যদিকে ইরানও কোনো প্রতিনিধি দল পাঠাবে কি না, তা স্পষ্ট করে জানায়নি।
এদিকে, যুক্তরাষ্ট্র সমুদ্রপথে ইরানের বাণিজ্যে অবরোধ আরোপ করেছে। পাল্টা হিসেবে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ঠেকাতে গুলি চালিয়েছে। মধ্যপ্রাচ্যের উপসাগরের প্রবেশমুখে অবস্থিত এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বে প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে।
কমেন্ট