লেবাননে ইসরায়েলি বিমান হামলা ও ড্রোন তৎপরতা বৃদ্ধি, বাড়ছে আতঙ্ক

লেবাননে ইসরায়েলি বিমান হামলা ও ড্রোন তৎপরতা বৃদ্ধি, বাড়ছে আতঙ্ক

লেবাননে তীব্র বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নতুন করে চালানো এসব হামলায় লেবাননের বিভিন্ন এলাকায় উত্তেজনা ও নিরাপত্তাহীনতা আরো বেড়েছে।


সামরিক সূত্র ও পর্যবেক্ষকদের মতে, ইসরায়েল মূলত লিতানি নদীর কাছাকাছি এলাকাগুলোতে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। বিশেষ করে মারজাইউন জেলা এবং আরো উত্তরের নাবাতিয়েহ অঞ্চলের দিকে তাদের নজর রয়েছে।

গত প্রায় এক সপ্তাহ ধরে লিতানি নদীর উত্তরের এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। তবে এখন পর্যন্ত ওই অঞ্চলগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে গেছে—এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


এর মধ্যেই হামলার মাত্রা আরো বেড়েছে। বিশেষ করে ড্রোন হামলা ও আকাশ থেকে নজরদারির কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, আজ লেবাননের রাজধানী বৈরুতের আকাশে স্বাভাবিকের চেয়ে কম উচ্চতায় একাধিক ড্রোন উড়তে দেখা গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরো বেড়েছে।


পরিস্থিতি পর্যবেক্ষকদের মতে, ইসরায়েল এই সামরিক তৎপরতার মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে যে নিরাপত্তা পরিস্থিতি নিজেদের অনুকূলে না আসা পর্যন্ত তারা অভিযান চালিয়ে যাবে।

এদিকে টানা হামলা ও ড্রোন তৎপরতার কারণে লেবাননের সীমান্তবর্তী ও মধ্যাঞ্চলীয় এলাকাগুলোতে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।

 

তাইওয়ান ইস্যু ভুলভাবে সামাল দেওয়া হলে চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে— ট্রাম্পকে শি চিনপিং পরবর্তী

তাইওয়ান ইস্যু ভুলভাবে সামাল দেওয়া হলে চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে— ট্রাম্পকে শি চিনপিং

কমেন্ট