যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা, বাড়ছে প্রাণহানি

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা, বাড়ছে প্রাণহানি

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই দিনে গাজা উপত্যকায় নতুন করে ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরো ১৯ জন।


মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে নতুন করে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচ থেকে আরো চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, হামলা ও ধ্বংসের পর অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। এ ছাড়া কিছু মানুষ রাস্তায় আহত অবস্থায় পড়ে আছে।


তবে নিরাপত্তা পরিস্থিতি ও ধ্বংসের কারণে অ্যাম্বুল্যান্স ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, ২০২৫ সালের ১১ অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় মোট ৮৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

এই সময়ে আহতের সংখ্যাও বাড়ছে বলে জানানো হয়েছে, যদিও ধ্বংসযজ্ঞের কারণে অনেক এলাকার সঠিক তথ্য সংগ্রহে সমস্যা হচ্ছে।

 

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ইরানের ব্যাখ্যা চাইল দক্ষিণ কোরিয়া পরবর্তী

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ইরানের ব্যাখ্যা চাইল দক্ষিণ কোরিয়া

কমেন্ট