মধ্যপ্রাচ্য থেকে ৪০ লাখ ব্যারেল তেল নিয়ে দুই চীনা সুপারট্যাংকারের হরমুজ অতিক্রম

মধ্যপ্রাচ্য থেকে ৪০ লাখ ব্যারেল তেল নিয়ে দুই চীনা সুপারট্যাংকারের হরমুজ অতিক্রম

মধ্যপ্রাচ্য থেকে প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী দুটি চীনা সুপারট্যাংকার বুধবার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। দীর্ঘ সময় অপেক্ষার পর জাহাজ দুটি এই গুরুত্বপূর্ণ জলপথ ছেড়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।


শিপিং বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলার ও এলএসইজির তথ্য অনুযায়ী, পারস্য উপসাগরে দুই মাসেরও বেশি সময় ধরে অবস্থান করছিল তেলবাহী এই দুটি বড় জাহাজ। পরে নিরাপত্তা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় তারা হরমুজ প্রণালি পার হয়ে যাত্রা চালিয়ে যায়।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অনেক কমে গিয়েছিল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন রুট দিয়ে খুব অল্প সংখ্যক জাহাজ চলাচল করছিল।


তবে এখন ধীরে ধীরে চলাচল স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছে।
বিশ্লেষকদের মতে, জাহাজ চলাচল আবার শুরু হওয়া এবং যুক্তরাষ্ট্রের অবস্থানে কিছুটা নমনীয়তা আসার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে। বিনিয়োগকারীদের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হয়তো আরো বড় সংঘাতের দিকে যাচ্ছে না।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরান ইস্যুতে আশাবাদী মন্তব্য করেন।


তিনি বলেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য শান্তি চুক্তি খুব কাছাকাছি পৌঁছে গেছে। তবে ট্রাম্প স্পষ্ট করে জানান, যেকোনো চুক্তির মূল শর্ত হব- ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।
বিশ্বের জ্বালানি বাজারে হরমুজ প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। উপসাগরীয় অঞ্চল থেকে রপ্তানি হওয়া বিপুল পরিমাণ তেল এই পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে যায়। ফলে এই এলাকায় উত্তেজনা বাড়লেই বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ওঠানামা শুরু করে।

 

শিগগিরই ইরান সংঘাত শেষ হবে, চুক্তির জন্য মরিয়া ইরান: দাবি ট্রাম্পের পরবর্তী

শিগগিরই ইরান সংঘাত শেষ হবে, চুক্তির জন্য মরিয়া ইরান: দাবি ট্রাম্পের

কমেন্ট