মোদি-হ্লাইং বৈঠক, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

মোদি-হ্লাইং বৈঠক, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

মায়ানমার ভারতকে আশ্বাস দিয়েছে, তাদের ভূখণ্ডকে নয়াদিল্লির নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। সোমবার (১ জুন) মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং হ্লাইং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি বলেছেন, দুই পক্ষের আলোচনায় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নয়ন সহায়তা এবং আঞ্চলিক পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় বিষয়ের সমগ্র পরিসর নিয়ে আলোকপাত হয়েছে।

বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে দুই নেতার মধ্যে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়।

অং হ্লাইং পাঁচ দিনের ভারত সফরে রয়েছেন। মায়ানমারের সংসদীয় নির্বাচনের পর প্রেসিডেন্ট হওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে।

 

নয়াদিল্লিতে পাঁচতলা ভবন ধস, শতাধিক শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা পরবর্তী

নয়াদিল্লিতে পাঁচতলা ভবন ধস, শতাধিক শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা

কমেন্ট