কুয়েতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, ঠেকিয়ে দিয়েছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

কুয়েতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, ঠেকিয়ে দিয়েছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

কুয়েতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেশটির ওপর আসা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করেছে। এই আকস্মিক হামলার সময় কুয়েত সিটিসহ দেশজুড়ে বিমান হামলার সতর্কসংকেত সাইরেন বাজানো হয়।


 
সোমবার (১ জুন) কুয়েতের স্থানীয় সময় সকাল ৬টা থেকে শুরু করে পরপর তিনবার দেশজুড়ে এই সাইরেন বেজে ওঠে।

কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছেন, আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করার কারণেই বিভিন্ন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, কুয়েতি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দ্রুত পদক্ষেপের কারণে কোনো বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। 

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলার দায় স্বীকারের ইঙ্গিত দিয়েছে।


তারা জানায়, কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে।
এর আগে ইরান একটি মার্কিন এমকিউ-১ অত্যাধুনিক প্রিডেটর ড্রোন ভূপাতিত করে। এর জবাবে মার্কিন সামরিক বাহিনী ইরানের গোরুক এবং কেশম দ্বীপে ড্রোন ও রাডার নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালায়। এই ঘটনার পরপরই কুয়েতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।


কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা এটিকে কুয়েতের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

মোদি-হ্লাইং বৈঠক, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পরবর্তী

মোদি-হ্লাইং বৈঠক, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

কমেন্ট