হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে অস্থায়ী নৌপথ চালু করবে ওমান

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে অস্থায়ী নৌপথ চালু করবে ওমান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে ব্যবস্থা নিচ্ছে ওমান। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) সহযোগিতায় একটি অস্থায়ী ট্রানজিট করিডোর বা নিরাপদ নৌপথ চালুর উদ্যোগ নিয়েছে দেশটি।


মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওমানের ম্যারিটাইম সিকিউরিটি সেন্টার এ তথ্য জানায়।

সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং হরমুজ প্রণালিতে টোলমুক্ত ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংস্থাটি আরও জানিয়েছে, এই করিডোর ব্যবহার করতে ইচ্ছুক জাহাজগুলোকে আইএমওর সঙ্গে সমন্বয় করে চলতে হবে। তবে এখানে ইরানের কথা বলা হয়নি।

মৃত্যুর এক বছর পরও শেষকৃত্য হয়নি জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের পরবর্তী

মৃত্যুর এক বছর পরও শেষকৃত্য হয়নি জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের

কমেন্ট