ইরানি সাইবার হামলা ব্যাপকভাবে বেড়েছে, দাবি ইসরায়েলের

ইরানি সাইবার হামলা ব্যাপকভাবে বেড়েছে, দাবি ইসরায়েলের

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের ওপর ইরানি সাইবার হামলার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সোমবার (২৯ জুন) একজন ঊর্ধ্বতন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।


ইসরায়েলের জাতীয় সাইবার অধিদপ্তরের মহাপরিচালক ইয়োসি কারাদি জার্মান সংবাদপত্র ‘ডাই ওয়েল্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ২০২৫ সালের জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান চলাকালে ইসরায়েলি কর্তৃপক্ষ প্রায় ১,৬০০টি শত্রুভাবাপন্ন সাইবার হামলা নথিভুক্ত করেছিল। তবে ২০২৬ সালের ঠিক একই মাসে (চলতি জুন মাসে) এই হামলার সংখ্যা তিন গুণ বেড়ে প্রায় ৪,৮০০টিতে দাঁড়িয়েছে।

সাক্ষাৎকারে কারাদি বলেন, কিছু হ্যাকার গোষ্ঠী খুবই দক্ষ। আমরা পরিস্থিতি সামলাতে পারছি, কিন্তু তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।


প্রচলিত যুদ্ধের ময়দানের মতো সাইবার জগতে কোনো যুদ্ধবিরতি নেই। এই সাইবার হামলাগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোকে লক্ষ্য করে বড় ধরনের হামলার চেষ্টা চালানো হয়। তবে কারাদি দাবি করেছেন, এখন পর্যন্ত এই গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ওপর আসা সব হামলা তারা সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছেন। কেন্দ্রীয় সংস্থার পাশাপাশি ছোট ও মাঝারি আকারের কোম্পানি, সাধারণ মানুষের ব্যবহৃত সিস্টেম এবং বিভিন্ন আইন ও হিসাবরক্ষণ (অ্যাকাউন্টিং) সংস্থাকে লক্ষ্য বানানো হয়েছে।

যে কম্পানিগুলোর নিরাপত্তা ব্যবস্থা দুর্বল বা সহজে অনুপ্রবেশযোগ্য ছিল, হ্যাকাররা সেগুলোর কম্পিউটার সিস্টেমের সমস্ত ডেটা বা তথ্য মুছে দিয়েছে। সাইবার হামলার এই অভিযোগকে ভিত্তিহীন বলেছে ইরান।

পাকিস্তানি হামলায় ৩৬ বেসামরিক নাগরিক নিহত : আফগান সরকার পরবর্তী

পাকিস্তানি হামলায় ৩৬ বেসামরিক নাগরিক নিহত : আফগান সরকার

কমেন্ট