কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী
গাজার সীমান্তে নতুন করে বসতি গড়লেন ৫ হাজার ইসরায়েলি
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার এক হাজার দিন পর গাজার সীমান্তবর্তী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নতুন করে পাঁচ হাজার মানুষ এসে বসবাস শুরু করেছেন। এ তথ্য জানিয়েছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদন অনুযায়ী, ৭ অক্টোবরের হামলার আগে গাজার সীমান্তসংলগ্ন ওই এলাকায় প্রায় ৬২ হাজার মানুষের বসবাস ছিল। হামলার পর নিরাপত্তার কারণে অনেক বাসিন্দা এলাকা ছেড়ে চলে যান। তবে বর্তমানে তাদের প্রায় ৯০ শতাংশ নিজ নিজ এলাকায় ফিরে এসেছেন। ইসরায়েল সরকার আগামী ২০৩০ সালের মধ্যে এই সীমান্তবর্তী অঞ্চলে মোট ১ লাখ ২৪ হাজার মানুষের বসবাস নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে।
এ জন্য পুনর্বাসন, অবকাঠামো উন্নয়ন এবং নতুন বাসিন্দাদের আকৃষ্ট করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
ইসরায়েলের তেকুমা অধিদপ্তর জানিয়েছে, ৭ অক্টোবরের হামলার পর গাজা সীমান্তবর্তী এলাকার পুনর্বাসন ও উন্নয়নের দায়িত্ব তাদের দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর থেকে সংস্থাটি ওই অঞ্চলে এক হাজারের বেশি প্রকল্প বাস্তবায়ন করেছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এসব প্রকল্পের মধ্যে সীমান্ত এলাকার নিরাপত্তা আরো জোরদার করা, স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা উন্নত করা, মানসিক আঘাত কাটিয়ে উঠতে সহায়তা দেওয়া, কৃষি খাতে নতুন বিনিয়োগ বাড়ানো এবং বিভিন্ন শিল্পকারখানাকে ওই এলাকায় স্থানান্তরে উৎসাহ দিতে বিশেষ সুবিধা দেওয়ার মতো উদ্যোগ রয়েছে।
ইসরায়েল সরকারের আশা, এসব উদ্যোগের মাধ্যমে সীমান্তবর্তী অঞ্চলে জনবসতি বৃদ্ধি পাবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রমও আরো শক্তিশালী হবে।
কমেন্ট