চীনের গুয়াংজিতে বন্যায় মৃত ৩৯, নিখোঁজ ৯

চীনের গুয়াংজিতে বন্যায় মৃত ৩৯, নিখোঁজ ৯

দক্ষিণ চীনের গুয়াংজি অঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। এখনও অন্তত ৯ জন নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।


মুষলধারে বৃষ্টি ও তীব্র বন্যায় গুয়াংজির বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর মধ্যেই একটি শক্তিশালী সুপার টাইফুন চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে লিউলান জলাধারের বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায়। ওই এলাকায় এখনও ৭ জন নিখোঁজ রয়েছেন।


বুধবার ঘটনাস্থলে গিয়ে এএফপির সাংবাদিকরা দেখেন, বন্যার পানি নেমে গেলেও রাস্তা ও বাড়িঘর ঘন কাদায় ঢেকে আছে। নদীর অপর পারে আটকে পড়া মানুষের কাছে খাবার ও জরুরি সামগ্রী পৌঁছে দিতে উদ্ধারকারীরা বড় ড্রোন ব্যবহার করছেন।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বাঁধের ভেঙে পড়া অংশ দিয়ে প্রচণ্ড গতিতে পানি প্রবাহিত হচ্ছে। উদ্ধারকর্মীরা লাইফ জ্যাকেট পরে রাবার বোটে করে দুর্গত এলাকায় পৌঁছাচ্ছেন।


এদিকে, বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা নিজেদের বাড়িঘর পরিষ্কারের কাজ শুরু করেছেন। অনেককে ক্ষতিগ্রস্ত আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র সরাতে এক্সকাভেটর ব্যবহার করতেও দেখা গেছে।

 

হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরাইল পরবর্তী

হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরাইল

কমেন্ট