হরমুজে ইরানি হামলার পর ভারতীয় নাবিক নিখোঁজ, উদ্ধার ১০
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর একজন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। হামলার পর 'জিএফএস গ্যালাক্সি' নামের জাহাজটিতে আগুন ধরে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জাহাজের নাবিকরা সেটি ছেড়ে পালাতে বাধ্য হন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তবে একজন ভারতীয় নাবিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর হওয়া হামলার নিন্দা জানিয়েছে ভারত।
বিবৃতিতে বলা হয়, জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে একজন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
কমেন্ট