বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টার ধ্বংসের দাবি ইরানের

বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টার ধ্বংসের দাবি ইরানের

বাহরাইনে অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা সেন্টার ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।   ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

 

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামো ধ্বংস করেছে।

আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের দারখোভিন এলাকায় বেসামরিক অবকাঠামোতে যে হামলা চালিয়েছে, তার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

 

তবে হামলার বিষয়ে এখন পর্যন্ত স্বাধীনভাবে কোনো পক্ষ থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া অ্যামাজন বা বাহরাইনের কর্তৃপক্ষও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ইরানে টানা ১০ রাত হামলা চালাল যুক্তরাষ্ট্র, তেহরানেরও পাল্টা হামলা পরবর্তী

ইরানে টানা ১০ রাত হামলা চালাল যুক্তরাষ্ট্র, তেহরানেরও পাল্টা হামলা

কমেন্ট