হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
হামলার পর মিত্রদের যে বার্তা দিল ইরাক
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল-সদর। তিনি সতর্ক করে বলেছেন, ‘ইরাককে আরেকটি যুদ্ধে টেনে নেওয়া উচিত হবে না।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-সদর বলেন, আইআরজিসির ইরাকের মাটি থেকে দূরে থাকা উচিত। একই সঙ্গে বেপরোয়া মিলিশিয়াদের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যাতে উপসাগরীয় দেশগুলো আমাদের পবিত্র ভূমিকে লক্ষ্যবস্তু করার অজুহাত পায়।’
সব পক্ষকে ‘জায়নবাদী-আমেরিকান শত্রুর’ ষড়যন্ত্রে পা না দেওয়ার আহ্বান জানিয়ে আল-সদর বলেন, ‘ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লড়াইয়ে উসকে দেওয়ার চেষ্টায় কেউ যেন জড়িয়ে না পড়ে।’
তিনি ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানান এবং অভিযোগ করেন, কিছু মিলিশিয়া গোষ্ঠী দেশটিকে ‘অর্থহীন এক যুদ্ধে’ জড়িয়ে দিতে চাইছে।
ইরাকি সরকারকে রাষ্ট্রের কর্তৃত্ব কার্যকরভাবে প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আল-সদর সতর্ক করেন, দেশের ভেতরে ও বাইরে সক্রিয় ‘ঘুমন্ত সন্ত্রাসী চক্র’ সাম্প্রদায়িক বিভেদকে কাজে লাগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তিনি বলেন, ‘ইরাক ও এর জনগণের এখন শান্তি প্রয়োজন। বহু বছরের যুদ্ধ আমাদের দেশের সম্পদ ও মর্যাদা নিঃশেষ করে দিয়েছে।’
পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর প্রতিও শান্তি ও পুনর্মিলনের আহ্বান জানিয়ে আল-সদর বলেন, তিনি এমন একটি মধ্যপ্রাচ্য দেখতে চান, যেখানে বিদেশি সামরিক ঘাঁটি, সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং ‘ঔপনিবেশিক আধিপত্য’ থাকবে না।
এর আগে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত ২০ যোদ্ধা নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো অন্তত ৩২ জন।
কমেন্ট