৮ মাস পর লেবাননে শেষ হলো ইসরায়েলি অভিযান

৮ মাস পর লেবাননে শেষ হলো ইসরায়েলি অভিযান

দক্ষিণ লেবাননে ৪০১তম ব্রিগেডের অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার প্রকাশিত এক সামরিক বিবৃতিতে বলা হয়, ৯১তম ডিভিশনের অধীনে থাকা ৪০১তম ব্রিগেড আট মাস আগে ওই অঞ্চলে অভিযান শুরু করেছিল।


বিবৃতিতে বলা হয়, এই সময়ে ব্রিগেডটি সীমান্তজুড়ে প্রতিরক্ষামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি দক্ষিণ লেবাননের তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চলে’ বিভিন্ন সামরিক অভিযান চালায়।

অভিযানের সময় তারা হিজবুল্লাহর ১ হাজার ২০০টিরও বেশি স্থাপনা ধ্বংস করেছে। এর মধ্যে শত শত মিটার দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গও রয়েছে বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া সেনাবাহিনীর দাবি, অভিযানে ৬০০টিরও বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ৬০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে।

 

মোদির বাসভবন ঘেরাওয়ের ডাক কেজরিওয়ালের পরবর্তী

মোদির বাসভবন ঘেরাওয়ের ডাক কেজরিওয়ালের

কমেন্ট