কালান্দিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি অভিযানে গ্রেফতার ৬০ ফিলিস্তিনি

কালান্দিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি অভিযানে গ্রেফতার ৬০ ফিলিস্তিনি

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়া শরণার্থী শিবিরে চলমান অভিযানের দ্বিতীয় দিনে আজ ৬০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের শিকার হওয়া এসব ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

সংস্থাটির বিবৃতিতে আরও বলা হয়েছে, চলমান এই অভিযানের সময় ফিলিস্তিনিদের চরম মারধর ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি নির্যাতনের হাতিয়ার হিসেবে বেঁধে রাখার ঘটনা ঘটেছে।


এছাড়াও ইসরাইলি বাহিনী সাধারণ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করেছে এবং বসতবাড়ি ও জিনিসপত্র ব্যাপক মাত্রায় ধ্বংস করেছে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গত দুই দিন ধরে ওই শিবিরে চলা অভিযানে ইসরাইলি সামরিক বাহিনীর হামলার কারণে অন্তত ১৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ নিয়ে তথ্য ফাঁস, ট্রাম্পের হুঁশিয়ারি পরবর্তী

যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ নিয়ে তথ্য ফাঁস, ট্রাম্পের হুঁশিয়ারি

কমেন্ট