হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৬ শর্ত দিল ইরান

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৬ শর্ত দিল ইরান

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ছয়টি শর্ত দিয়েছে ইরান। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ পুনরায় খুলতে হলে যুক্তরাষ্ট্রকে আগে তাদের ‘আচরণ সংশোধন’ করতে হবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর।


এ ছাড়া দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের একজন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের নীতিতে পরিবর্তন না আনা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধই থাকবে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, শর্তগুলোর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকি দেওয়া বন্ধ করা, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়ও রয়েছে।

ইরানের দেওয়া শর্ত হলো—

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিরুদ্ধে হুমকি বন্ধ করতে হবে।
ইরান ও দেশটির আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

ইরানের ওপর আরোপ করা নৌ-অবরোধে যুক্তরাষ্ট্রের যেসব নৌ ও বিমানবাহিনী অংশ নিচ্ছে, সেগুলো প্রত্যাহার করতে হবে।
সাম্প্রতিক সংঘাতের সময় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে।
যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ বা অর্থ ছেড়ে দিতে হবে।

এক বিবৃতিতে জোলঘাদর আরো বলেন, এসব দাবি ইরানের জনগণের ইচ্ছার প্রতিফলন। যুদ্ধ হোক বা আলোচনা—সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এসব দাবি থেকে পিছিয়ে যাবে না।’

 

নতুন সমরাস্ত্র পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র পরবর্তী

নতুন সমরাস্ত্র পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

কমেন্ট