খেরসন অঞ্চলে ড্রোন দিয়ে ‘ফ্রি হান্টিং’য়ের নিদের্শ রুশ বাহিনীর

খেরসন অঞ্চলে ড্রোন দিয়ে ‘ফ্রি হান্টিং’য়ের নিদের্শ রুশ বাহিনীর

ইউক্রেনের খেরসন অঞ্চলে রুশ বাহিনী ড্রোন দিয়ে যেকোনো যানবাহনের ওপর তথাকথিত ‌‘ফ্রি হান্টিং’ বা মুক্ত শিকারের নির্দেশ দিয়েছে।  যার মধ্যে ফাইবার অপটিক নির্দেশিত ড্রোনও রয়েছে।


ইলেকট্রনিক জ্যামিং এড়াতে সক্ষম এই ড্রোনগুলোর কারণে পুরো অঞ্চলের বেসামরিক ও সামরিক যানবাহন চলাচল চরম ঝুঁকিতে পড়েছে।
ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এই আশঙ্কাজনক তথ্যটি উঠে এসেছে।

 

এই অভিযানের জন্য রুশ বাহিনী প্রচলিত ড্রোনের পাশাপাশি ফাইবার অপটিক ক্যাবল দ্বারা নিয়ন্ত্রিত আধুনিক ড্রোন ব্যবহার করছে। এর ফলে ইউক্রেনীয় বাহিনীর প্রচলিত রেডিও ইলেক্ট্রনিক জ্যামিং (ইডব্লিউ) প্রযুক্তি ফাঁকি দিয়ে নিখুঁতভাবে আঘাত করা সম্ভব হচ্ছে।


এই বিশেষ মিশন বাস্তবায়নের লক্ষ্যে খেরসন অঞ্চলে রাশিয়ার ড্রোন অপারেটর এবং বিশেষ ড্রোন ইউনিটের সংখ্যা বহুগুণ বাড়ানো দেওয়া হয়েছে বলে জানা গেছে।

রুশ ড্রোন অপারেটরদের মূলত এমন সব যানবাহন খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। যা দেখতে দূর থেকে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর কোনো সামরিক পরিবহনের মতো মনে হতে পারে। তবে সাধারণ বেসামরিক যানবাহন এবং বাসও প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে।


বাজার, গ্যাস স্টেশন এবং সুপারমার্কেটের মতো জনাকীর্ণ স্থান—যেখানে যানবাহন বেশি জড়ো হয়, সেখানে হামলার ঝুঁকি সবচেয়ে বেশি।

এই ড্রোনের তার সরাসরি পাইলটের কাছে তথ্য পাঠায়। ফলে সাধারণ ফার্স্ট পারসন ভিউ-এফপিভি ড্রোন যেভাবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে নিষ্ক্রিয় করা যায়, এটিকে সেভাবে জ্যাম করা যায় না।

ক্ষয়ক্ষতি কমাতে রাস্তাঘাট এবং ভবনের প্রবেশমুখে ড্রোন-প্রতিরোধী জাল বা অ্যান্টি-ড্রোন মেশ স্ক্রিন ব্যবহার বাড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও কর্তৃপক্ষ।

স্থানীয় প্রশাসন ও মানবাধিকার সংস্থাগুলো এই অনবরত ড্রোন নজরদারি এবং নির্বিচার হামলাকে একটি পরিকল্পিত ‘হিউম্যান সাফারি’ বা সন্ত্রাসবাদী অভিযান হিসেবে বর্ণনা করেছে।

 

যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন পরবর্তী

যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

কমেন্ট