শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির সম্ভাবনা নেই: রাশিয়া
ইউক্রেনে অবিলম্বে কোনো ধরনের যুদ্ধবিরতির সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেকোনো যুদ্ধবিরতি হতে হবে একটি দীর্ঘমেয়াদী এবং স্থায়ী রাজনৈতিক সমাধানের অংশ।
সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াতে পশ্চিমা দেশগুলো যে সহায়তা দিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে মস্কো সামনে আরও কঠোর পদক্ষেপ নেবে।
অভিযোগ তুলে তিনি বলেন, রাশিয়ার ওপর ইউক্রেনীয় হামলায় যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। তারা ইউক্রেনকে নিয়মিত গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। এ বিষয়ে ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে রাশিয়া।
পাশাপাশি, পশ্চিমাদের প্রতি কড়া বার্তা দিলেও আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ল্যাভরভ জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে মস্কোর কোনো আপত্তি নেই। যুক্তরাষ্ট্র যদি ইতিবাচক সাড়া দিয়ে আলোচনায় ফিরতে চায়, তবে রাশিয়া সংলাপে বসতে পুরোপুরি প্রস্তুত।
কমেন্ট