রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে ৬ চীনা নাগরিকসহ নিহত ৭, নিখোঁজ ৯

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে ৬ চীনা নাগরিকসহ নিহত ৭, নিখোঁজ ৯

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে একটি গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন চীনের নাগরিক।


এ ছাড়া আরো ৯ জন নিখোঁজ রয়েছে।
বুধবার কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, আগুনের ঘটনায় মোট ১৫২ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অন্য হাসপাতালে নেওয়ার জন্য একটি জরুরি সেবা বিমানও ঘটনাস্থলে পৌঁছেছে।


আমুর গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সটি রাশিয়ার কম্পানি সিবুর ও চীনের তেল-গ্যাস কম্পানি সিনোপেকের যৌথ প্রকল্প। প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম বৃহৎ পলিথিন ও পলিপ্রোপিলিন উৎপাদনকারী কমপ্লেক্স হিসেবে পরিচিত। তবে এটি এখনো উৎপাদন শুরু করেনি, উৎপাদন শুরুর প্রস্তুতি চলছিল। রাশিয়ার বড় শিল্প ও অবকাঠামো প্রকল্পগুলোতে প্রায়ই বিদেশি শ্রমিকদের কাজে লাগানো হয়।


এসব প্রকল্পে চীনা শ্রমিকদেরও নিয়োগ দেওয়া হয়।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, শিল্প নিরাপত্তা বিধি লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আগুনের প্রকৃত কারণও তদন্ত করা হচ্ছে। উৎপাদন শুরু হলে আমুর গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সে বছরে প্রায় ২৩ লাখ টন পলিথিন ও ৪ লাখ টন পলিপ্রোপিলিন উৎপাদনের সক্ষমতা থাকবে।

ইরানের শীর্ষ ৫ কমান্ডারের অবস্থান জানালে ১ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র পরবর্তী

ইরানের শীর্ষ ৫ কমান্ডারের অবস্থান জানালে ১ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

কমেন্ট