ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী
ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বিমান চলাচল খাতকে সহায়তা করার অভিযোগে এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় বলছে, ইরান সরকার বিমান চলাচল খাতকে অস্ত্র, জনবল ও অবৈধ পণ্য পরিবহনে ব্যবহার করে। ইরান সরকারকে ‘আর্থিক সহায়তার পথ’ করে দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার যে প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র দিয়েছিল, নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে তা বাস্তবায়ন করা হচ্ছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘ইরানের অবশিষ্ট এয়ারলাইনগুলোর সঙ্গে যারা ব্যবসা করছে, তাদের জন্য এটি সতর্কবার্তা। আজ আমরা সব এয়ারলাইনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছি।
’
তিনি আরো বলেন, ‘ইরানের এসব প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করলে সংশ্লিষ্টরা বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বেন।’
নতুন নিষেধাজ্ঞার ফলে ইরানের বিমান চলাচল খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রম আরো কঠিন হয়ে পড়তে পারে।
কমেন্ট