ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র?

ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র?

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধে যুক্তরাজ্যের নেওয়া নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ অনুসরণ করবে না যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা জানিয়েছেন।


সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ইসরায়েলি বসতি ইস্যুতে যুক্তরাজ্যের মতো একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। তবে এ বিষয়ে আপাতত এর চেয়ে বেশি কোনো মন্তব্য করতে চাননি তিনি।

রুবিও বলেন, এই মুহূর্তে পশ্চিম তীরে সহিংসতা, সংঘাত বা উত্তেজনা আরো বাড়ুক—এমনটা যুক্তরাষ্ট্র চায় না। কারণ, পুরো অঞ্চল বর্তমানে অত্যন্ত নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।


এর আগে মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড ঘোষণা দেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করবে যুক্তরাজ্য। একই সঙ্গে অবৈধ বসতি স্থাপন ও সম্প্রসারণে জড়িতদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথাও জানান তিনি।

 
ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তের পরই যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন রুবিও। তার বক্তব্যে বোঝা যাচ্ছে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নিয়ে লন্ডন ও ওয়াশিংটনের নীতিতে পার্থক্য রয়েছে।

 

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরবর্তী

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

কমেন্ট