নিষেধাজ্ঞা ভেঙে আল-আকসায় আড়াই শ ইসরাইলির প্রার্থনা

নিষেধাজ্ঞা ভেঙে আল-আকসায় আড়াই শ ইসরাইলির প্রার্থনা

ফিলিস্তিনের অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে হানা দিয়েছেন প্রায় আড়াই শ ইসরাইলি বসতিস্থাপনকারী। 

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে জানা যায়, ইসরাইলি সেনাসদস্যদের কঠোর সুরক্ষায় এই সেটেলাররা মসজিদ চত্বরে প্রবেশ করে সেখানে বিভিন্ন ধর্মীয় আচার ও প্রার্থনা সম্পন্ন করেন।

১৯৬৭ সালের একটি ঐতিহাসিক স্ট্যাটাস কো বা স্থিতাবস্থা চুক্তি অনুযায়ী, অমুসলিমদের আল-আকসা চত্বরে দর্শনার্থী হিসেবে প্রবেশের অনুমতি থাকলেও সেখানে কোনো ধরনের প্রার্থনা বা ধর্মীয় আচার পালনের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। 


ইসলাম ধর্মের তৃতীয় সর্বাধিক পবিত্র এই স্থানটিতে এর আগেও বহুবার এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। বিশেষ করে ইসরাইলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিকবার নিজেই অনুসারীদের নিয়ে এই চত্বরে জোরপূর্বক প্রবেশ করেছেন।

হরমুজ ইস্যুতে ইরানের প্রস্তাবিত বৈঠকে কেন অংশ নিচ্ছে না বাহরাইন পরবর্তী

হরমুজ ইস্যুতে ইরানের প্রস্তাবিত বৈঠকে কেন অংশ নিচ্ছে না বাহরাইন

কমেন্ট