ইরানের স্পাইওয়্যার নিয়ে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডসের সতর্কতা

ইরানের স্পাইওয়্যার নিয়ে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডসের সতর্কতা

ইরানের রাষ্ট্র-সংশ্লিষ্ট হ্যাকারদের ব্যবহৃত স্পাইওয়্যার নিয়ে যৌথ সাইবার নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস।

মঙ্গলবার প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, ওই স্পাইওয়্যার দিয়ে ভিন্নমতাবলম্বী, অধিকারকর্মী ও সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।


যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) জানিয়েছে, ইরানের রাষ্ট্র-সংশ্লিষ্ট সাইবার গোষ্ঠীগুলো ‘চোজেন ব্রিক’ নামে একটি স্পাইওয়্যার ব্যবহার করছে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো মেসেজিং প্ল্যাটফর্মে ‘স্পিয়ার-ফিশিং’ হামলা চালিয়ে ই-মেইল, বার্তা এবং অন্যান্য সংবেদনশীল তথ্য চুরি করা হচ্ছে।

এনসিএসসির অপারেশনস বিভাগের পরিচালক পল চিচেস্টার বলেন, এই সাইবার অভিযানের তথ্য থেকে স্পষ্ট হয়, ইরান সমালোচকদের দমন করতে ডিজিটাল নজরদারি নির্মমভাবে ব্যবহার করছে। এর মাধ্যমে ই-মেইল ও বার্তা চুরি এবং বিভিন্ন ডিভাইসে প্রবেশ করা হচ্ছে।


তিন দেশের যৌথ পরামর্শে এ ধরনের সাইবার হামলা সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি লক্ষ্যবস্তু ব্যক্তিদের তথ্য নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা ভেঙে আল-আকসায় আড়াই শ ইসরাইলির প্রার্থনা পরবর্তী

নিষেধাজ্ঞা ভেঙে আল-আকসায় আড়াই শ ইসরাইলির প্রার্থনা

কমেন্ট