ছোট বহর নিয়ে নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী : মাহদী আমিন
মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা সংকটে ইরানে যাতায়াতের ওপর নতুন করে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নাগরিকদের ‘কোনো কারণেই’ ইরান ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে ইরানে অবস্থানরত আমেরিকানদের অনতিবিলম্বে দেশটি ত্যাগের আহ্বান জানানো হয়েছে।
ইরানে অবস্থিত মার্কিন দূতাবাস ভার্চুয়াল এক সতর্কবার্তায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ হওয়া, ফ্লাইট বাতিল এবং সীমান্ত সংক্রান্ত নিয়ম দ্রুত পরিবর্তন হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত তীব্রতর হওয়ায় ওয়াশিংটন যেমন তেহরানের ওপর সামরিক ও সামুদ্রিক চাপ বাড়াচ্ছে, তেমনি ইরানি কর্মকর্তারাও মার্কিন স্বার্থে আঘাত হানার হুমকি দিয়ে আসছেন। পাশাপাশি, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
সৌদি আরবের বিভিন্ন বেসামরিক বিমানবন্দর ও অবকাঠামোতে তাদের সাম্প্রতিক হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরো বাড়িয়ে তুলেছে। কেবল ইরান নয়, মধ্যপ্রাচ্য ও তার বাইরের মার্কিন স্থাপনা, ব্যবসা ও কূটনৈতিক মিশনগুলোতেও হামলা হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
জরুরি পরিস্থিতিতে সহায়তা পেতে এবং নিয়মিত তথ্য পেতে মার্কিন নাগরিকদের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে নাম নিবন্ধনের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া নাগরিকদের বড় ধরনের বিক্ষোভ, গণজমায়েত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত স্থানগুলো এড়িয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কমেন্ট