সরকার নির্ধারিত ভাড়ার ১ পয়সা বেশি আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী
রুশ উপপররাষ্ট্রমন্ত্রীর ভিসা প্রত্যাখ্যান, যুক্তরাষ্ট্রকে ‘অবন্ধুত্বপূর্ণ’ বলল ক্রেমলিন
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের আগে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার আলিমভকে যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি বলে জানিয়েছে ক্রেমলিন। এ ঘটনাকে ‘অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে মস্কো।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, মঙ্গলবার এ তথ্য জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
তিনি বলেন, জাতিসংঘের সদর দপ্তরের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের যে দায়িত্ব রয়েছে, ভিসা প্রত্যাখ্যানের এই সিদ্ধান্ত তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া আলোচনায় তুলবে বলেও জানান তিনি।
কমেন্ট