প্রতিটি সিটি ও জেলার মাস্টারপ্ল্যান করা হচ্ছে : প্রধানমন্ত্রী
ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ড থেকে সব বি-১ বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (৪ অক্টোবর) পেন্টাগন এই তথ্য নিশ্চিত করেছে। বার্তাসংস্থা বিবিসি ও এএফপি এ তথ্য জানিয়েছে।
পেন্টাগনের এক কর্মকর্তা বিবৃতিতে জানিয়েছেন, আমরা এখন নিশ্চিত করতে পারি, আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন করা মার্কিন বোমারু বিমানগুলো পুনরায় যুক্তরাষ্ট্রে নিজ নিজ ঘাঁটিতে ফিরে গেছে। নিরাপত্তাজনিত কারণে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের সামরিক সরঞ্জাম ও বাহিনীর এই স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করতে পারিনি।
গত রোববার দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের এই বিমানঘাঁটিতে পুলিশ ডাকা হয়েছিল। স্থানীয় এক কৃষক কয়েকজনকে কয়েকটি যান নিয়ে সেখানে ‘সন্দেহজনক’ কর্মকাণ্ডে লিপ্ত থাকতে দেখে কর্তৃপক্ষকে খবর দিয়েছিলেন। এই ঘটনার জেরে বিমানঘাঁটির কাছের ৮৫টি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ইরানে মার্কিন হামলায় এই বিমানঘাঁটিটি ব্যবহার করা হয়েছিল।
তদন্তকারীরা অবশ্য জানিয়েছেন, যানবাহনগুলোতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি, তবে সেখান থেকে বিপুল পেট্রোল উদ্ধার করা হয়েছে।
ন্যাশনাল কাউন্টার টেররিজম পুলিশের প্রধান লরেন্স টেলর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ঘটনায় ২০ বছর বয়সী লন্ডনের বাসিন্দা পাঁচ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে তারা জামিনে মুক্তি পাওয়ায় ওয়াশিংটন এর তীব্র সমালোচনা করেছে।
কমেন্ট