ধ্রুব রাঠির পর সিজেপিপ্রধান অভিজিৎ দীপকে আটক

ধ্রুব রাঠির পর সিজেপিপ্রধান অভিজিৎ দীপকে আটক

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে তার বিমান রানওয়েতে নামতেই পুলিশ সেখানে পৌঁছে যায়।


তার সঙ্গে আটক হয়েছেন সিজেপির আরো দুই সদস্য—সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লিতে আসেন দীপক। সকাল ১০টা ১৯ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে নামে তাদের বিমান। সেখান থেকেই তাকে আটক করা হয়েছে।


পুলিশ যখন উড়োজাহাজে প্রবেশ করে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচারে (লাইভ) যান অভিজিৎ দীপক। তার পোস্ট করা ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের ভেতর থেকেই দীপক এবং সিজেপির আরো দুই সদস্য—সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করছে পুলিশ সদস্যরা।

ভিডিও চিত্রে উড়োজাহাজের ভেতরের বিশৃঙ্খলা ও উত্তপ্ত পরিস্থিতি ফুটে ওঠে। এ সময় সিজেপি সদস্যরা পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।


সাধারণ যাত্রীরা উড়োজাহাজ থেকে নেমে আসা পর্যন্ত অপেক্ষা না করে কেন তড়িঘড়ি করে তাদের আটক করতে আসা হলো, পুলিশের কাছে সেই জবাব চান তারা।
প্রকাশিত ভিডিওতে অভিজিৎ দীপককে সেখানে উপস্থিত নারী পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা আমাদের স্বাভাবিকভাবে বেরিয়ে আসা পর্যন্ত অন্তত অপেক্ষা করতে পারতেন। আসুন, গ্রেপ্তার করুন। আমরা এসব ভয় পাই না।’

এর আগে ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে নয়াদিল্লি যাওয়ার ঘোষণা দেওয়ার পর আটক হয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি।


পুলিশের নির্দেশ না মানায় শনিবার সকালে নিজ বাসভবন থেকে গুরুগ্রাম ও দিল্লি পুলিশ যৌথভাবে তাকে আটক করে।

মেজর নিদালের মৃত্যুদণ্ডের সম্প্রচার দেখবেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট পরবর্তী

মেজর নিদালের মৃত্যুদণ্ডের সম্প্রচার দেখবেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট

কমেন্ট