জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে দেশের ও মানুষের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
সিইসি পদত্যাগের দাবি, ‘লড়াই সবে শুরু’ দিল্লিতে দমনপীড়নের পর সিজেপি
দিল্লির যন্তর মন্তরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সমবেত হতে চাওয়ায় শত শত মানুষকে আটক করে পুলিশ। রবিবার পুলিশের হেফাজত থেকে মুক্তি পেয়েই ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে এবং পুলিশের কড়া পাহারা উপেক্ষা করে রবিবারও তারা পুনরায় যন্তর মন্তরে পৌঁছে প্রতিবাদ জানানোর চেষ্টা চালিয়েছেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভে অংশ নিতে আসা দলটির শীর্ষ নেতাদের বিমানেই আটকে দেয় পুলিশ। এই ঘটনার পর সিজেপির পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নির্বাচন প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না।
সংবাদ সম্মেলনে সিজেপির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা বলেন, ‘লড়াই সবে শুরু হয়েছে।’ আরেক সিজেপি নেতা সৌরভ দাস বলেন, ‘প্রতিবাদ শুধু দিল্লিতে নয়, সারা দেশেই হবে।
’
ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি (এসআইআর) প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছে সিজেপি ও অন্যান্য বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে শাসকদল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে।
এই অনিয়মের নৈতিক দায় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন আন্দোলনকারীরা। তবে নির্বাচন কমিশন এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে একটি রুটিন প্রক্রিয়া বলে দাবি করেছে।
দিল্লির একটি আদালত থেকে তিনজনকে মুক্তি দেওয়ার পরপরই সিজেপি প্রধান অভিজিৎ দীপকে তার ঠাকুমার শেষকৃত্যে যোগ দিতে মহারাষ্ট্রে নিজের গ্রামের বাড়িতে রওনা হয়েছিলেন।
পরে তাদের মুক্তির শর্তাবলী সম্পর্কে পোস্ট করেন এক্স-এ দীপকে লেখেন, ‘আমরা প্রতিবাদ করব না, এমন কোনো বন্ডে স্বাক্ষর করিনি। আমরা আবার রাস্তায় নামব।’
শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে অবতরণ করা মাত্রই সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, সহ-আহ্বায়ক সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে বিমানের ভেতর থেকেই আটক করে দিল্লি পুলিশ।
পরে রবিবার একটি স্থানীয় আদালত তাদের মুক্তির নির্দেশ দিলেও, আগামী এক বছর শান্তি বজায় রাখার মুচলেকা দেওয়ার শর্ত দেয়।
তবে সিজেপি নেতারা এই শর্ত প্রত্যাখ্যান করে জানান, শান্তিপূর্ণ প্রতিবাদ করা তাদের সাংবিধানিক অধিকার এবং এটি কোনোভাবেই শান্তিভঙ্গ করে না।
কমেন্ট