৬০ দিনের যুদ্ধবিরতি দিলে ইউক্রেনে নির্বাচন—ট্রাম্পের সমালোচনার জবাবে জেলেনস্কি

৬০ দিনের যুদ্ধবিরতি দিলে ইউক্রেনে নির্বাচন—ট্রাম্পের সমালোচনার জবাবে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন ৬০ দিনের সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হন, তবে ইউক্রেন নির্বাচন আয়োজন করবেন। এবিসি নিউজের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে এই মন্তব্য করেন তিনি।

 
এর আগে, ইউক্রেনের এখন একজন নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। এর জবাবে জেলেনস্কি স্পষ্ট করে দেন, নেতা নির্বাচন করার বিষয়টি সম্পূর্ণ ইউক্রেনের জনগণের ওপর নির্ভর করে। যদিও ইউক্রেনের সংবিধান অনুযায়ী সামরিক আইনের অধীনে নির্বাচন করা নিষিদ্ধ, তবুও পুতিন যুদ্ধবিরতি দিলে তিনি এই পদক্ষেপ নিতে প্রস্তুত আছেন।

 
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির তীব্র সমালোচনা করেন।


ট্রাম্পের আপত্তির মূল কারণ ছিল, আমেরিকার পক্ষ থেকে রুশ জ্বালানির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঠিক পরদিনই ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলা চালায়। ট্রাম্পের মতে, এই হামলার কারণে বিশ্ববাজারে ডিজেলের ঘাটতি দেখা দিচ্ছে এবং মার্কিন কৃষক ও খামারিরা সমস্যায় পড়ছেন।
আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে এই বিশেষ ‘ডিজেল চুক্তি’ করে । 


তবে জেলেনস্কি এই চুক্তির তীব্র নিন্দা জানিয়ে পুতিনের যুদ্ধ তহবিলে অর্থ জোগানোর একটি ‘দুর্বল সিদ্ধান্ত’ বলে আখ্যা দেন।


এর জবাবে ট্রাম্প বলেছেন, জেলেনস্কি বিশ্বজুড়ে কেবল সমস্যা তৈরি করছেন এবং তার বদলে ইউক্রেনের এখন এমন একজন নতুন নেতা প্রয়োজন যিনি রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে পারবেন।

রাশিয়ান প্রযুক্তি জায়ান্টের ডাটা সেন্টারে তৃতীয়বারের মতো হামলা ইউক্রেনের পরবর্তী

রাশিয়ান প্রযুক্তি জায়ান্টের ডাটা সেন্টারে তৃতীয়বারের মতো হামলা ইউক্রেনের

কমেন্ট